• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৩
সর্বশেষ :
দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত আমে সয়লাব সাতক্ষীরার আম বাজার: পাইকারি ও খুচরা বাজারে বিস্তর ফারাক দু*র্বি*ষহ জীবন দেবহাটার পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনের তালা শিক্ষক সমিতি নির্বাচন ১৬ মে, তিন পদে দ্বিমুখী লড়াই দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ্ ডালিমের ইন্তেকাল। শোকাহত রাজনৈতিক মহল

ধুলিহরে আবারও খাবারে চেতনানা’শ’ক মিশিয়ে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চু’রি

জিএম আমিনুল হক / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে কে বা কারা রান্না করা খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২শিশুসহ ৬জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা গেছে, নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেনসহ তার পরিবারের সবাই ৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু কারোর ঘুম না ভাঙায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে।

 

শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড করা। তখন স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন(৪০)এর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চন্দন সেন(৪০), তার পিতা গৌতম সেন(৬৫), মাতা মিনা সেন(৬০), মেয়ে কথা সেন(৮) ও লতা সেন(৩) কে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যকেই আশংকা মুক্ত বলে ওই চিকিৎসক জানিয়েছেন।

 

এঘটনায় দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩ টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে গৃহকর্তা চন্দন সেনের পিতা গৌতম সেন জানান।

 

এঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com