• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৯
সর্বশেষ :
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্ম-বিরতি

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

 

সারাদেশের ন্যায় মাগুরার মহম্মদপুরেও কর্মবিরতী শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।

 

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকা এই কর্মবিরতি উপলক্ষে উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

 

এ সময় বক্তারা গতকাল ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানান। এবং যৌক্তিক এই দাবী আদায়ে আন্দোলন-সংগ্রামে আমরা একাত্ব থাকবো।

 

এ বিষয়ে কোনো সমস্যা আসলে আমরা একে অপরের পাশে থেকে আন্দোলনকে বিজয়ী করবো মর্মে শপথ নেন উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সেই সাথে আগামীকাল মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com