• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন।

 

কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এই কর্মশালায় কামারখোলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্যও অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।

 

প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তরণ এর মতো অন্যান্য সংস্থাও যদি সাইক্লোন শেল্টারগুলোর উন্নয়নে এগিয়ে আসে তবে জনগণের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com