• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোটের বি’ক্ষো’ভ মিছিল ও সমাবেশ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্যজোট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ঢাকা প্রেসক্লাবের সামনে বাড়ী ভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতার দাবী করায় শিক্ষকদের প্রহার ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্লোগান সহকারে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

 

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ ।

 

বক্তারা বক্তব্যে ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসবভাতা দাবী করায় ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদ জানান একই সাথে সরকারের দৃষ্টি কামনা করে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আহব্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com