• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

দেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার সখিপুর চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি মোনাজাত গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে সে বিষয়ে এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এছাড়া গ্রামীন খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিশু ও যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে বলে ইউএনও মিলন সাহা বলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com