• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

ডুমুরিয়ায় মোটরসাইকেলে ধা’ক্কায় মৎস্য চাষির মৃ’ত্যু

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

খুলনা-সাতক্ষীরা সড়কে কৈয়া ব্রীজের ওপর এ-পাশ থেকে ও-পাশে যাওয়ার সময় দ্রতগামী মোটর সাইকেলের ধাক্কায় ডুমুরিয়া উপজেলার মির্জাপর গ্রামের মৎস্য চাষি প্রভাষ মন্ডল(৩৫) প্রাণ হারিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জাপুর গ্রামের দরিদ্র চাষি প্রভাষ মন্ডল কৈয়া এলাকার একটি ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার জন্য কৈয়া ব্রীজের ওপরদিয়ে এ-পাশ থেকে ও-পাশে যাওয়ার সময় হঠাৎ খুলনাগামী একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ওই ঘটনায় প্রভাষ পড়ে যেয়ে মাথায় গুরুত্বর আঘাত পান।

 

দূর্ঘটনা দেখে ঘাতক মোটর সাইকেলটি পালিয়ে গেলেও এলাকার লোকজন এসে দ্রত আহত প্রভাষকে উদ্ধার করে ডুমুিরয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক বুঝে দ্রত তাকে খুমেক হাসপাতালে পাঠায়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষ সকাল ৯টার দিকে মৃত্যুবরণ করেন। দুপুরে মির্জাপর শ্মশানে তার মরদেহ দাহ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com