• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চু’রি

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৪৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

সরেজমিন থেকে ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষী জুয়েলার্স এর দোকানের দুই দরজা ভেঙে দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

 

এছাড়া কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহস্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দুঃসাহসীক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com