• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ নারায়নগঞ্জ এর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ফ্রি ডায়াবেটিস টেস্ট ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

উক্ত ক্যাম্পেইন এ ২০০ থেকে ৩০০ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর মাসদাইর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালি ও দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক লিটন কুমার সাহা। ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম আল মামুন খান, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক অন্তু চন্দ্র কর্মকারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com