• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

ডুমুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে কৃত্রিম প্রজনন সেবা প্রদান ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। রবিবার ৩০‌ নভেম্বার সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার প্রান্তিক খামারি ও পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন, এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায়।

 

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, আমজাদ হোসেন, মোফিজুল ইসলাম, বৃন্দাবন, আশরাফুল আলম, লিটন ঢালী ও জুবায়ের সহ প্রানীসম্পদ দপ্তরের টেকনিক্যাল স্টাফবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি ও বিভিন্ন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা সারাদিন মাঠ পর্যায়ে খামারিদের সাথে থেকে বিভিন্ন সেবা কার্যক্রম তদারকি করেন।

 

ক্যাম্পে আসা খামারিদের গবাদিপশুর তাৎক্ষণিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা: আবু সাঈদ সুমন। তিনি খামারিদের গবাদিপশুর সাধারণ রোগ, লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করেন এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। খামারিদের সঠিক সময়ে পশুর চিকিৎসা ও ব্যবস্থাপনা গ্রহণে উৎসাহিত করেন তিনি।

এদিন গবাদিপশুর কৃত্রিম প্রজনন (AI) সেবা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের গাভী নিয়ে এসে বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। কৃত্রিম প্রজননের মাধ্যমে রোগমুক্ত, উন্নত জাতের বাছুর জন্ম দেওয়া সম্ভব—যা দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ মোঃ আশরাফুল কবির বলেন, “দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। কৃত্রিম প্রজনন প্রযুক্তি গ্রামীণ খামারিদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা মাঠ পর্যায়ে আরও দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে কাজ করছি।”

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”এই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের মতো ডুমুরিয়াতেও প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন সেবা, সচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ের উদ্যোগ গ্রহণ করছে।

 

দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও কৃত্রিম প্রজনন কার্যক্রমে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়। স্থানীয়রা জানান, এ ধরনের সেবা ভবিষ্যতেও নিয়মিত হলে তারা আরও উপকৃত হবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com