• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফানি কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ

ডেস্ক / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরের সন্তান ও জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর আলামিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জানা গেছে, ফানি ভিডিওর শুটিং করতে গিয়ে আগুনের স্টান্ট ব্যবহার করার সময় তিনি অগ্নিদগ্ধ হন। ঘটনাটি ঘটার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলামিনের অসংখ্য ভক্ত-অনুরাগী তার জন্য দোয়া কামনা করছেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, আলামিনের শরীরের একটি অংশ দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্য এবং সহকর্মীরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

 

এদিকে কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে সাধারণ মানুষ নিরাপদে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, অল্প সময়ের বিনোদন বা ভাইরাল হওয়ার চেষ্টায় জীবনকে ঝুঁকিতে ফেলা কোনোভাবেই উচিত নয়।

 

গৌরীপুরের এই প্রতিভাবান তরুণের জন্য দেশজুড়ে তার ভক্ত, পরিবার ও শুভানুধ্যায়ীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com