• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবেড়িয়া গ্রামে।

 

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে ও সরেজমিন ঘুরে অর্জুন কুমার মন্ডল ও তার ভাই রবীন্দ্রনাথ মণ্ডলের সাথে কথা বলে জানা গেছে, তালবাড়িয়া গ্রামের মৃত কালিপদ মন্ডল এর পুত্র শচীন্দ্রনাথ মন্ডল গংদের একই গ্রামের মৃত শুকলাল মন্ডলের পুত্র সত্য রঞ্জন মন্ডল, তারক মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল ও সত্য রঞ্জন মন্ডলের পুত্র রাজেশ মন্ডলের সাথে দীর্ঘদিন যাবত তালবাড়িয়া মৌজার ৬২নং জে.এল, ৭৮ ও ১২২ নং খতিয়ানর ১১৫ দাগে ২৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

 

উক্ত জায়গা জমি নিয়ে প্রতিপক্ষরা দখলে যাওয়ার পায়তারা করলে শচীন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৭/১২/২৫ তারিখে ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় (ওসি) আশাশুনি থানাকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার
জন্য লিখিত নোটিশ প্রদান করেন।

 

অথচ প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ কাজ গায়ের জোরে চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে প্রতিপক্ষ তারক মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের নিষেধাজ্ঞ ১১৫ দাগ। সেখানে আমরা কাজ করছি না ১১৭ দাগে কাজ করছি। অভিযোগকারী শচীন্দ্রনাথ মন্ডল গংরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আদালতের নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com