• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৩
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

জিএম আমিনুল হক / ১৮২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধুলিহর সুপারীঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমিদাতা ও সাংবাদিক এম.এম জয়নাল।

 

আরো পড়ুন : ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জন গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জি.এম আমিনুল হক, মোছাদ্দেক হোসেন মোল্লা, রেজাউল সরদার, ফজলুল করিম, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মনিরুজ্জামান শাহিন, আব্দুর জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিক ও চরিত্র গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর, আদর্শ ও মানবিক সমাজ গঠনে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই মাদ্রাসা ভবিষ্যতে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com