• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ১৯ জন প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর

দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারী সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান।

 

সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সরকারী কেবিএ কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আফছার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেনসহ এলাকার বিশিষ্টজন, সাবেক শিক্ষার্থী ও সুধীমহল।

 

স্কুলটির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আলোচনা করা হয় এবং বিভিন্নজনের বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ করা হয়।

 

আলোচনার বিষয়বস্তু বিশ্লেষণ করে রজতজয়ন্তী সুন্দরভাবে উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com