• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পাবনা জেলায় অনুষ্ঠিত মহীয়সী’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কবিতা উৎসবে সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক হীরা।

 

‘কবিতার আবেশে বিশ্বলোক’ এই প্রতিপাদ্য নিয়ে কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা’ দিনব্যাপী ‘মহীয়সী’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব-২০২৬’ পাবনা চরগড়গড়ি (বিশ্বকুটির) মিলনায়তনে ১৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

আনন্দ পথযাত্রা, সেমিনার, কবিকণ্ঠে কবিতাপাঠ, সম্মাননা প্রদানসহ উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা এর সভাপতি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান।

 

উদ্বোধন ও বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি থেকে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক শাহ সানাউল হক, বগুড়া লেখকচক্র সভাপতি-কবি ইসলাম রফিক, কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মাহবুবুল হক দুদু, কবি ও সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি ও সংগঠক অধ্যাপক হাসানুজ্জামান, কবি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, মহীয়সী সাহিত্য পাঠচক্র’র উপদেষ্টা আলতাফ হোসেন, কবি ও গবেষক ড. শামীম আরা, কথাশিল্পী হেনা সুলতানা, কবি ও সম্পাদক শফিক সেলিম, কবি হাসনাইন হীরা, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি আতাউর রহমান, কবি ও সংগঠক সাকিল মাসুদ, কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল, কবি ও ছড়াকার এস এম খলিল বাবু, কবি শামছুন নাহার, কবি সুলতানা রিজিয়া, কবি ফারহানা ম্যাম, কবি নিগার সুলতানা, কবি শামীমা সীমা ও কবি মেহেনাজ পারভীন।

 

কবিকণ্ঠে কবিতাপাঠ করেন ই.ম শহীদুল ইসলাম, কবি যাহিদ সুবহান, সাইফ আব্দুর রাজ্জাক, কবি আলমগীরুল নিউটন, কবি জাহিদ রিপন, কবি মরিয়ম বেলারুশী, কবি মো. শফিউল্লাহ, কবি মোহাম্মদ আলী, কবি সাইদা আখতার কল্পনা, কবি নন্দিনী আরজু, কবি রোখসানা পারভীন, কবি গোধূলি সেলিম, কবি সিরাজুল ইসলাম, কবি ইমাম মেহেদী, কবি রকিবুল ইসলাম রাতুল, আতাউর রহমান বাবলু, আব্দুল গোফ্ফার। অনুষ্ঠান শেষে এ বছর শিল্প সাহিত্যে অবদানের জন্য ছয়জন গুণীজনকে “মহীয়সী সাহিত্য সম্মাননা ও দুইজনকে ‘সেলিনা পারভীন বকুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা।

 

কবিতায় তানভীর আহমেদ হৃদয়, কথাসাহিত্যে রোকেয়া ইসলাম, প্রবন্ধ ও গবেষণায় খৈয়াম কাদের, শিশুসাহিত্য মুসতাফা আনসারী, সাংগঠনিক লুৎফর রহমান, লিটল ম্যাগাজিন (কবিতার কম্পাস) সম্পাদক কাজী আনিসুল হক এবং স্ব-সাংগঠনিক শামীমা সীমা ও সাইদা আখতার কল্পনা।

 

দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সালেক শিবলু, কবি ও বাচিকশিল্পী সিকতা কাজল, কবি মমতাজ রোজ কলি ও কথাসাহিত্যিক যাযাবর জিয়া। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশ নেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com