• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

আশাশুনিতে জমির দ*খল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মাম*লা

আশাশুনি প্রতিনিধি / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে অন্যের দখলীয় জমি দখল নিতে একটি পক্ষ সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

এ ব্যাপারে জমির মালিক জালাল উদ্দিন শেখ বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষ কালীপদ সানা ও সুজয় বাছাড়ের বিরুদ্ধে ১৩৮/২৬ নং পিটিসন মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আশাশুনি ওসি শামীম আহমদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

মামলার বিবরণে জানা গেছে, খেজুরডাঙ্গা মৌজার এসএ ৫৬, বিআরএস ১২৮ নং খতিয়ানের হাল ১, ২, ৩ ও ৪ সহ আরো অনেক দাগ মিলে মোট ১ একর ৪৫ শতক জমি বিগত ২৮/৯/২০২৪ তারিখে ৩৪৭৫ নং রেজিস্ট্রি কোবলা মূলে খরিদ করেন। সেই থেকে অদ্যবধি শান্তিপূর্ণভাবে জালালুদ্দিন ভোগ দখলে আছে। প্রতিপক্ষ কোন কিছু তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী নেতাদের দাপট দেখিয়ে উক্ত তফসিল সম্পত্তি গায়ের জোরে জবর দখল করবে বলে হুংকার দিচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডে এএসআই অমিত হাসান আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর হস্তে অভয়পক্ষকে আদালতের নির্দেশনা না হওয়া পর্যন্ত নোটিশের মাধ্যমে নিবৃত থাকার কথা বলা হয়েছে। কিন্তু কালিপদ এবং সুজয় নোটিশের তোয়াক্কা না করে জমি জবরদখল নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। যেকোনো মুহূর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে জানিয়েছেন মামলার বাদী জালাল উদ্দিন।

 

এ ব্যাপারে প্রতিপক্ষ কালিপদ সানা বলেন বহুদিন যাবত উক্ত তফসিল সম্পত্তি আমি দখলে আছি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com