• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮
সর্বশেষ :
এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে

সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে এনসিপির পক্ষ থেকে গণভোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. মনিরুজ্জামান।

 

শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনার অনুমোদনক্রমে এ সংক্রান্ত কমিটি প্রকাশ করা হয়।

 

ডা. মনিরুজ্জামান সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজিটি ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

 

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটিতে তিনি দ্বৈত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

এ ছাড়া তিনি এনসিপির আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি উপকমিটির সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি চিকিৎসকদের সংগঠন “ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স”-এর সিনিয়র মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

দলীয় সূত্রে জানানো হয়েছে, চিকিৎসা পেশায় তাঁর দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়েই সাতক্ষীরা-৩ আসনে গণভোটের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে গণভোটে জনসমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এনসিপি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com