• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

আল মামুন / ৫৯৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদসহ আরো অনেকে।

 

সভায় নির্বাচন সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

 

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও নিয়োগ পরীক্ষা ঘিরে সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com