• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর

নিজস্ব প্রতিনিধি / ৪৯৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে ১১ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান বাধা হলো ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি। ক্ষমতায় গেলে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করা হবে।

 

তিনি বলেন, এটি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয়; বরং ক্ষুধা, দারিদ্র্য ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দিলে দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করা সম্ভব। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পাটকেলঘাটা থানার নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী নগরঘাটা ইউনিয়নের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তালা–কলারোয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত, নিরাপদ ও শান্তিময় জনপদে রূপান্তর করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

 

নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহ-সেক্রেটারি মাওলানা ওসমান গনি, অধ্যাপক গাজী সুজায়েত আলী ও শূরা সদস্য ড. আফতাব উদ্দিন।

 

ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সেক্রেটারি আব্দুল হালিম এবং নগরঘাটা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি প্রভাষক জাহিদ হোসেনসহ অন্যান্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com