• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

নিজস্ব প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত ১৭ বছরে তালা ও কলারোয়া এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। মানুষ এখন উন্নয়ন চায়। তিনি বলেন, যদি আপনারা উন্নয়ন চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তালা ও কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণী ও পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

জনসভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com