• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি জানায়, কৈখালী বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে গোলাখালী নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য চার লাখ সত্তর হাজার দুইশত টাকা।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে এসব অস্ত্র দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে বিজিবির নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চোরাচালান চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিরএন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণমাধ্যমসহ সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com