শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে বিকাল দুইটার সময় বিএনপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছোলায়মান কবির।
তিনি বলেন,মাত্র ৪ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেখানে সাধারণ ভোটাররা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবেন। যে নির্বাচনের প্রত্যাশায় ছিল গোটা জাতি, যে নির্বাচনের জন্য গনতন্ত্রের লৌহ মানবী বেগম খালেদা জিয়া জেল জুলুম সহ্য করতে বাধা হয়েছিলেন।
নিজের দুই পাত্রের মধ্যে একজনকে হারিয়েছেন। কিন্তু অতি কষ্টের সাথে জানাতে হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠ প্রভাব মুক্ত নির্বাচনের জন্য সামনে থেকে লড়াই করা বেগম খালেদা জিয়াকে ছাড়াই এই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং জনবান্ধব রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইতিমধ্যে মাঠের কার্যক্রম প্রায় গুছিয়ে এনেছে।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি ধরণের উন্নয়ন ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে তা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার হিসেবে বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে যোষণা করেছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার
ক্ষেত্রে দলটি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এমনকি সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলবর্তী জনপদের প্রায় ৩০ হ্যাজার পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানসহ তরুণ সমাজের জন্য আয় বর্ধক কর্মসূচি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো বিনির্মাণে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ এবং মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পাশাপাশি জবাবদিহি মূলক শাসনব্যবস্থা প্রণয়নে আমরা আমাদের অঙ্গীকার বারবার বাক্ত করেছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান এর পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মিডিয়া সেলের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক জনাব এইচ এম রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড,সৈয়দ ইফতেখার আলী, এছাড়াও উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা বিএনপি ও শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।
আগামী ৯ তারিখের ঐতিহাসিক জনসভাকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের মাধ্যমে শ্যামনগরের দলমত নির্বিশেষে সকল শ্রেনি পেশার মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। উক্ত জনসভার মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ দুর্যোগ কবলিত উপকূলবাসীর ভাগ্য উন্নয়নে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। উক্ত জনসভার বিষয়ে গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা উপকূলবর্তী শ্যামনগর এর সর্বস্তরের জনগণকে অবহিত করবেন বলে প্রত্যাশা রাখি।
https://www.kaabait.com