রহমতুল্লাহ পলাশ বলেন, আমরা চাই দেশ ও জাতিকে এগিয়ে নিতে আপনারা সহোযোগিতা করলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে ইনশাআল্লাহ এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনীতি কিন্তু সহজ নয় এটা অনেক কঠিন পথ আপনাদের এলাকার সন্তান সেই কঠিন পথ পাড়ি দিয়ে আজ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে সেই সাথে রাজনৈতিক বেক্তিদের সবচেয়ে বড় চাওয়ার ও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দলীয় প্রতীক। সেটাও আপনাদের ছেলেকে জনাব তারেক রহমান দিয়েছেন। এটা অনেক বড়ো গৌরবের।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি, এম লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
যেহেতু এটা আমার নিজের ইউনিয়ন নিজের বাড়ি এখানে কি আমার নিজের অভিভাবকের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ভায়ের কাছে আমাকে কি বক্তৃতা করে ভোট চাওয়া লাগবে? ড. মোঃ মনিরুজ্জামানের এ কথার প্রতি উত্তরে জনসভায় উপস্তিত হাজার হাজার মানুষ চিতকার করে বলে উঠে না না না।
এসময় ড. মনিরুজ্জামান আরও বলেন গাবুরাতে গিয়েছিলাম তারা ছি ছি করে তাদের সন্তানের পুকুরের তলা থেকে নাকি টিন পাওয়া গেছিলো, এজন্য তাদের মাথা নত করতে হয়। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে কি কি উন্নয়ন করবো তার ফিরিস্তি দেবো না আমার প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের একটা নিশ্চয়তা দিতে চাই যে আমার কারনে আপনাদের কখনো অপমানিত হতে হবে না।
https://www.kaabait.com