• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে । সে উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। সোমবার (০৯ফেব্রয়ারী) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর- গাছা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

 

বর্তমানে আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হয়েছেন। ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক । ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে খর্লিষখালী ইউনিয়ন বিএনপির নেতারা ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

 

ভুক্তভোগী কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরি সংক্রান্ত কাজে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব নামের যুবক । এসময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটর সাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি । সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে । এসময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে ।

 

এসময় আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমাকে তল্লাসী চালিয়ে কাছে থাকে ১ হাজার টাকা নিয়ে নেয় । এসময় সজীব আমাকে বলে, তোকে বহুদিন ধরে খুজছি, আমাকে সময়মতো টাকা না দিলে তোকে এলাকায় ঠুকতে দেওয়া হবে না।

 

এসময় তিনি আরও বলেন, সজীব নামের ওই যুবক এলাকায় নেসাগ্রস্থ হিসেবে পরিচিত এর আগেও নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোন দলের রাজনীতির যুক্ত আছে কিনা জানিনা তার এই ছিনতাই কর্মকান্ডের সাথে আসন্ন নির্বাচনের কোন সম্পর্ক নেই।
খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিনতাইকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসন সর্বদা সহযোগিতা করবে বিএনপি।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেসাগ্রস্থ হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

 

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com