• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৩
সর্বশেষ :
দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময় শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধি / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ থেকে শুরু হয়েছে সাতক্ষীরায়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছেন।

 

সকাল থেকে কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে নির্বাচনে এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রূয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭ টা থেকেই সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের ৬০৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

 

বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। দীর্ঘ ১৭ বছর পর একটি প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচন হওয়ায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে।

 

সাতক্ষীরায় মোট ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার আজ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯লাখ ১৭ হাজার ৭৩৯ জন ,নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন।

 

জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিটি কেন্দ্রে ভোটাররা দুটি করে ব্যালট পেপার পাচ্ছেন—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি সংবিধান সংস্কার বিষয়ক ‘জুলাই সনদ’ গণভোটের জন্য। এবার ভোটাররা দুইটা ভোট দিতে পেরে খুশি। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

 

 

সাতক্ষীরার নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ,জেলার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতেও ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে। জেলায় মোট ৬০৯টি কেন্দ্রের মধ্যে ১৭৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও বডি ক্যামেরাসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সাতক্ষীরার সীমান্ত এলাকাসহ সবজায়গায় বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের টহল জোরদার রয়েছে।

 

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার জানান,সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও অপ্রিতিকর ঘটনা এড়াতে সাতক্ষীরায় ৬০০ সেনা সদস্য,৩৫ প্লাটুন বিজিবি,৭ হাজার ৯১৭ জন আনসার সদস্য সহ পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়ন করা হয়েছে।এছাড়া সার্বক্ষনিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগন মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষনিক মনিটারিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com