• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্তের ইঙ্গিত দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে এ উদ্যোগ।

 

বিএনপির প্রেস উইং জানায়, রোববার রাত ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াতের আমিরের বাসভবনে যান তারেক রহমান।

 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শিষ্টাচারের এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতির বর্তমান বাস্তবতায় পারস্পরিক আস্থা ও সমন্বয়ই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি।

 

কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল

 

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

 

বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

 

এর আগে, ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল ১৯৩টি আসন। আর জোটের শরিকসহ তাদের মোট আসন ছিল ২১৬। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com