• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি

সাতক্ষীরা প্রতিনিধি / ৬১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণাঞ্চলের উপকূলীয় ও অবহেলিত জেলা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন জোরদারে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং শ্যামনগর উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্যামনগর উপজেলা পরিষদের সফল মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি ত্রিফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির দুর্দিনে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

 

স্বামী অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না যিনি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অন্যতম সদস্য রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ ও মামলার শিকার হলেও তিনি আন্দোলন-সংগ্রামে অবিচল ছিলেন। ঢাকাসহ খুলনা, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে দলীয় কার্যক্রমকে বেগবান করেছেন বলে নেতাকর্মীরা জানান।

 

ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ান।

 

স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, ঈদগাহ, গোরস্থান, মসজিদ ও মন্দিরের উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।

 

 

জেলাবাসীর মতে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ সাতক্ষীরার উন্নয়ন ত্বরান্বিত করতে একজন অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারী নেতৃত্ব প্রয়োজন। উপকূলী নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমান সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান করবেন।

 

 

এ বিষয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরাবাসীর প্রত্যাশা অভিজ্ঞ, সাহসী ও ত্যাগী এই নেত্রী মনোনয়ন পেলে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com