• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪
সর্বশেষ :
ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে শান্তি ও সংহতি সার্কেলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ফেব্রুয়ারী(বুধবার) বেলা ২ টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশন সহযোগিতায় রূপান্তর বাস্তবায়নে ‘সাতক্ষীরার সীমান্ত এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘর্ষ প্রতিরোধ’-শীর্ষক প্রকল্পের আওতায় সংবাদ সম্মেলন পাঠ করেন-পিএসসিসি দলনেতা ইয়াছিন আরাফাত ও মুনতাকিমুল ইসলাম রূহানী।

 

এ সময় তারা জানান,চারটি উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি) ১০টি দল তৈরি করা। প্রতিটি দলে ৩০ জন সদস্য থাকবে যেখানে ১৫ জন নারী এবং ১৫ পুরুষ। যারা তৃণমূল পর্যায় শান্তির অবকাঠামো হিসেবে কাজ করবে।

 

যেখানে ৩০০ জনকে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। তারা কমিউনিটির শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে সমন্বয় সাধন করবে। যা উল্লেখযোগ্য ভাবে সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি করবে। স্থানীয় প্রশাসন, যুব ও নারীদের এবং সামাজিক নেতৃত্বে সক্রিয় দায়িত্বশীলদের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করা। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য পারস্পারিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা। প্রকল্পটির প্রধান কাজ- স্টেক হোল্ডারদের অংশগ্রহণের মাধ্যমে সহিংসতার ধরন ও স্থান নিরূপণ। শান্তি ও সংহতি সার্কেল (৩০ জনের দল পিএসসিসি) তৈরি।শান্তি ও সংহতি সার্কেল সদস্যদের দক্ষতা উন্নয়ন কর্মশালা (৩ দিনের)।

 

স্থানীয় জন অংশগ্রহণের মাধ্যমে আন্তঃসামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন। মিডিয়া ও পাবলিক প্ল্যাটফর্ম এর মাধ্যমে অ্যাডভোকেসী। প্রকল্পটির কাজের মাধ্যমে অর্জনীয় দিক গুলো আলোচিত হয়।

 

প্রেসক্লাব সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামালসহ সাংবাদিকবৃন্দ,রূপান্তরের পিসি কাজী মফিজুর রহমান, পিএসসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com