• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১১
সর্বশেষ :
চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

শারিরীক সম্পর্কের পর নগদ অর্থ হাতিয়ে নেওয়া মামলা করে বিপাকে নারী

সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারিরিক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার মামলা করায় মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ফেব্রয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জে কালিকাপুর গ্রামের নূরুজ্জামান গাজীর মেয়ে তানিয়া পারভীন।

 

 

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকায় তিনটি সন্তানকে নিয়ে আমি বাড়িতে থাকি । এ সুযোগে পাশ্ববর্তী ফজর গাজীর ছেলে সামাদ গাজী প্রায়ই আমার বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুচতুর সামাদ গাজী কৌশলে আমাকে ফাঁদে ফেলে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। এ সময় গোপনে আমার কিছু নগ্ন ছবি সংগ্রহ করে আমাকে ব্লাক মেইল করতে থাকে এবং একাধিবার শারিরীক সম্পর্কে বাধ্য করে। একপর্যায়ে আমার স্বামীর পাঠানো টাকা থেকে ২লক্ষ টাকা তাকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমি লোকলজ্জার ভয়ে লম্পট সামাদ গাজীকে ২লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে দেই। তার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। সে সময় সামাদ গাজী বলেছিল কিছুদিন পরে আমি টাকা ফেরত দেবো। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও আমার টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে।

 

এদিকে আমার স্বামী টাকা উত্তোলন বিষয়টি অবগত হয়ে দেশে ফিরে আসে এবং টাকার হিসাব না পেয়ে আমার উপর চাপপ্রয়োগ শুরু করে। আমি পুনরায় সামাদ গাজীর কাছে টাকা ফেরত চাইতে গেলে সে কোন টাকা দিবে না, আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে মর্মে হুমকি দেয়। আমি উপায় না পেয়ে স্থানীয়দের পরামর্শে গত ১২নভেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করি।

 

তিনি আরো বলেন, মামলা দায়েরের খবর শুনে সামাদ গাজী ক্ষিপ্ত হয়ে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মেম্বরের নেতৃত্বে ফজর আলী গাজীর ছেলে মুছা গাজী, সালাম গাজী, মৃত দোবিরের ছেলে কালাম গাজী, ছাত্তার গাজীর ছেলে মতিউর গাজী, বারীর ছেলে সাগর গাজী, বোলা গাজীর ছেলে মোস্তাব গাজী এবং মৃত আহাদ গাজীর ছেলে আসাদ গাজীসহ কতিপয় ব্যক্তি মামলা তুলে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে।

 

এনিয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার এস আই মিজানুর একটি সাদা কাগজে স্বাক্ষর করতে চাপ প্রয়োগ করে এবং মামলা তুলে না নিলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে মর্মে হুমকি দেয়। এমন অবস্তায় সামাদ গাজীর কাছ থেকে ২লক্ষ টাকা উদ্ধার সগ কঠোর শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com