• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০
সর্বশেষ :
এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৩৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে তিতাস পাইপ বিস্ফোরণে নিহত সেলুন মালিক মিন্টুর পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল’র উপস্থিতিতে অগ্নিদগ্ধে নিহত মিন্টুর পরিবার শিরিন আক্তার বিথীর হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দীন।

 

উল্লেখ্য, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন নরসুন্দর মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নীচে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com