• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

জিএম আমিনুল হক / ৫৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পার্কিং এলাকার ভেতরে অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত পরিসরে এ নামাজের স্থানের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ।

 

সংগঠন সূত্রে জানা গেছে, স্থলবন্দর এলাকায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকের জন্য নিকটবর্তী কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হচ্ছিল। দূরে মসজিদে যেতে সময় লাগার কারণে অনেকেই নিয়মিত নামাজ আদায় করতে পারতেন না।

 

শ্রমিকরা জানান, পার্কিং এলাকার মধ্যেই ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু হওয়ায় এখন তারা সহজেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

তবে অস্থায়ী ব্যবস্থায় সন্তুষ্ট নন শ্রমিকরা। তারা দ্রুত একটি স্থায়ী মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন সরদার, সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আ. রাজ্জাক ও জাহিদুল ইসলামসহ শ্রমিক নেতারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com