• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটি থেকে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

 

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— কামটা গ্রামের জয়ন্ত মন্ডলের পুত্র উজান মণ্ডল, একই গ্রামের জিষ্ণু পালের পুত্র গোপাল পাল এবং চন্ডিপুর গ্রামের মুকুল হোসেনের পুত্র তৌসিফ ইকবাল।

 

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো— দেবহাটা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের কন্যা ফাতিমা রহমান, দেবহাটার মাসুদ পারভেজের কন্যা নুসরাত জাহান, বসন্তপুর গ্রামের গৌরঙ্গ সরকারের কন্যা সৃজা সরকার, দেবহাটা কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলীর পুত্র তানিম রেজা, নারিকেলী গ্রামের গৌতম মন্ডলের পুত্র সিনচন মন্ডল এবং মাঘরী নাদিরার কন্যা (পিতা: মৃত রোকনুজ্জামান, নলতা) জাকিয়াতুল ফেরদৌস।

 

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের। ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com