• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কয়রায় পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নতুন এমপি

মোঃ মোস্তাফিজুর রহমান গাজী, কয়রা (খুলনা) প্রতিনিধি / ৫৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা জেলার কয়রা উপজেলায় শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কয়রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। অভিযানে ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

 

পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি*হ*ত ২, আ*হত ৫

নবনির্বাচিত এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এতে এলাকায় ইতিবাচক সাড়া পড়ে।

 

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্লাহ, শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজা উদ্দীন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের আমীর জি এম মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, সাংবাদিক হাফিজুর রহমান ও নাঈম হোসেন রকি প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com