• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ

নিজস্ব প্রতিনিধি / ২০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটী ইউনিয়ন কর্তৃক সুজনশাহ বলফিল্ড ময়দানে এক সংবর্ধনা ও গণ ইফতারের আয়োজন করা হয়।

 

৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় সুজনসাহা বল ফিল্ড ময়দানে ইসলামকাটী ইউনিয়ন আমীর মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী,তালা উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, ইসলামকাটি ইউ,পি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান,আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর তৈয়বুর রহমান খান, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক আবদুস সোবহান, মাওলানা আমিনুর রহমান, প্রমূখ।

 

এম,পি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামকাটী ইউনিয়নের আমীর, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা শাখা , যুব জামায়াতের ইসলামকাটী ইউনিয়ন শাখা, ইসলামী ছাত্রশিবির ইসলামকাটী শাখা, সুজন শাহ বাজার কমিটির নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআনের আইন ছাড়া এদেশের মানুষের শান্তি ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব । আল কুরআনে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার নির্দেশ দিয়েছেন, স্বয়ং আল্লাহ তায়ালা। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com