সাতক্ষীরার আশাশুনি উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম, পিএসআই দীপ্তিষ ঢালীসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি এলাকার রেডিয়েন্স ক্লাব প্রাঙ্গণে অভিযান চালানো হয়। এ সময় বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৮)-কে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
https://www.kaabait.com