• শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৭

দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে “Basic Learner Exploration Exam-2026” অনুষ্ঠিত হয়েছে। “Easy English & ICT Learning”-এর উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

রবিবার দেবহাটা কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

পরীক্ষা শেষে প্রতিটি শ্রেণিতে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “Easy English & ICT Learning”-এর শিক্ষক এইচ এম সোহাগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com