• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, উপজেলা সমবায় অফিসার মনোজিৎ কুমার মন্ডল, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেনসহ আরও অনেকে।

 

সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক মিলনমেলা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। এটি পুরনো বছরের গ্লানি মুছে নতুন আহ্বানে জাতীয় ঐক্য গড়ে তোলার দিন। সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে নববর্ষ উদযাপনের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ।

 

সভা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও দশম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com