• রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

শ্যামনগর সুন্দরবনে দ*স্যু দমনে যৌথ অভিযান শুরু

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

 

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এ অভিযান শুরু হয়।

 

উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সুন্দরবনের বিভিন্ন খাল ও দুর্গম এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

 

বিশেষ করে দস্যুদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করে সেখানে অভিযান জোরদার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুন্দরবনে বনজীবী অপহরণ এবং এক বনজীবীকে গুলি করে আহত করার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হলে দস্যু দমনে এই যৌথ অভিযান শুরু করা হয়।

 

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন জানান, সুন্দরবনে বনদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এদিকে, চলমান অভিযানে স্থানীয় বনজীবী ও জেলেদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা আশা করছেন, প্রশাসনের এ উদ্যোগে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com