• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল আলম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডাক্তার খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ডাক্তার নাজমুন নাহার শম্পা, শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ মজুমদারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি শতভাগ সফল করা অত্যন্ত জরুরি। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময়ে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন টিকাদান কার্যক্রম চলবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন টিকা প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com