• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

 

এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ক্রীড়া ইভেন্টে প্রায় ৪০০ কিশোর-কিশোরী অংশ নেয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে ফতুল্লা পাইলট স্কুলে বাছাই পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজকরা জানান।

 

আগামী ২ মে দেশব্যাপী জেলা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com