• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭
সর্বশেষ :
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

দেবহাটার ঈদগাহ বাজারে ভারসাম্যহীন মহিলার মৃ*ত্যু

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার এলাকায় এক ভারসাম্যহীন (মানসিকভাবে অসুস্থ) মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ঈদগাহ বাজারসহ আশপাশ এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। তাকে প্রায়ই বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত। ভোরে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পরিচয়হীন এই নারীর মরদেহ সনাক্তকরণ ও পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com