• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

৫৪ জেলায় টিসিবির নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি

ডেস্ক / ৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দেশের ৫৪ জেলায় নতুন ডিলার নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ৩০ এপ্রিল টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 

ডিলার হতে আগ্রহীদের আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) অনলাইন এক-পে (Ekpay) মাধ্যমে জমা দিতে হবে।

 

টিসিবির আওতায় দেশের বিভিন্ন জেলা ও স্থানীয় পর্যায়ে শূন্য ডিলার পদের ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এতে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের খালি আসনগুলো ধাপে ধাপে পূরণ করা হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫৪ জেলার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা অন্তর্ভুক্ত রয়েছে। আবেদনকারীরা সংশ্লিষ্ট জেলার নির্ধারিত সিটি করপোরেশন ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত তথ্য পাওয়া যাবে টিসিবির ওয়েবসাইটে টিসিবি অফিসিয়াল ওয়েবসাইট।

 

টিসিবি জানিয়েছে, যেসব এলাকায় ডিলার শূন্য রয়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ সম্পন্ন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com