• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মে, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা সহ জেলা প্রশাসন ও ভূমি অফিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।সেমিনারে ভূমি সেবা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, অনলাইন সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com