• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২২
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

টানা কয়েক দিনের তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহে খুলনার ডুমুরিয়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। একদিকে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক, অন্যদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা ও হিট স্ট্রোকজনিত রোগীর সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, স্বাস্থ্য ও কৃষি বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

কৃষিতে বাড়ছে সংকট
তীব্র তাপদাহে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। বিশেষ করে খরিফ মৌসুমের সবজি, তিলসহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফসল রক্ষায় হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, “টানা তাপদাহের কারণে মাঠের শাকসবজি, তিল ও অন্যান্য গ্রীষ্মকালীন ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। তীব্র রোদে জমির আর্দ্রতা দ্রুত কমে যাচ্ছে। কৃষকদের সন্ধ্যা বা ভোরে সেচ প্রদান, মালচিং পদ্ধতি ব্যবহার এবং ফল ও সবজি ঝরে পড়া রোধে প্রয়োজনীয় হরমোন ও ভিটামিন স্প্রে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

 

হাসপাতালগুলোতে রোগীর চাপ
প্রচণ্ড গরমে উপজেলাজুড়ে জ্বর, সর্দি-কাশি এবং শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। খোলা রোদে কাজ করা শ্রমজীবী মানুষ হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।

 

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, “তীব্র গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা সেবা সচল রাখতে পর্যাপ্ত ওরস্যালাইন, আইভি ফ্লুইড ও জরুরি ওষুধ মজুত রাখা হয়েছে। সবাইকে নিরাপদ পানি পান, তরল খাবার গ্রহণ এবং খোলা বা বাসি খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

 

প্রশাসনের সতর্কতা
তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “তীব্র তাপপ্রবাহের এ সময়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে ছাতা ও টুপি ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে। হিট স্ট্রোকসহ যেকোনো জরুরি স্বাস্থ্য সংকটে দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়েও জনগণকে সচেতন করা হচ্ছে।”

 

বৃষ্টির অপেক্ষায় মানুষ
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। ফলে তীব্র গরমে অতিষ্ঠ ডুমুরিয়ার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com