• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৫
সর্বশেষ :
দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না

দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী

ডেস্ক / ১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বেলা সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে তুলে আনা হয়।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

 

বাসটিতে ৩৭ জন যাত্রীসহ প্রায় ৪০ জন আরোহী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় বাসে শুধুমাত্র চালক ও তাঁর সহকারী অবস্থান করছিলেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং কয়েক ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করতে সক্ষম হয়।

 

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে থাকা সকল যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এবারও একই ধরনের দুর্ঘটনা ঘটলেও যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ার কারণে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com