• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮
সর্বশেষ :
ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী শ্যামনগরের গর্ব ড.খলিলুর রহমান মাদানী

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুন, ২০২৬

শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্যামনগরের বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড.খলিলুর রহমান মাদানী কে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তিনি শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর গ্রামের অধিবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক Maryland State University থেকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেছেন।

 

সম্প্রতি World School Summit-এর ৩৬তম আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা-নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে “Global Excellence in Educational Leadership” ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, বৈশ্বিক নাগরিকত্ব গঠন এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ড. খলিলুর রহমান মাদানী প্রতিক্রিয়ায় বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না। এটাকে শিক্ষা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং দ্বীনি চেতনার প্রসারে কাজ করার নতুন প্রেরণা হিসেবে নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।”

 

তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা, বিনয় ও মানবসেবার আদর্শে অবিচল রেখে শিক্ষা, সমাজ ও বিশ্বমানবতার কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার তাওফিক দান করেন। সত্যিকার নৈতিক শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।

 

তিনি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com