• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৫
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে লীজকৃত একটি খাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মীসহ বেশ কয়েকজন ভূমিহীন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা এলাকার সংক্রান্তি খালটি স্থানীয় ৫০ থেকে ৬০ জন ভূমিহীন ব্যক্তি সরকারি নিয়মে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের ৪০ থেকে ৫০ জনের একটি দল খালটির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে লীজগ্রহীতাদের ওপর আক্রমণ চালায়। এতে বিএনপি কর্মী ও স্থানীয় কয়েকজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তিনিও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই শ্যামনগর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। উভয় পক্ষের বক্তব্য ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com