• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও সবিতা সরকার

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুন, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

​আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।

 

​হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”

 

​তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

 

​হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন।

 

​সাপ্তাহিক এই হাজিরা ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com