• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সাতক্ষীরার তালায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু, দুটি ছাগল চুরি হয়ে গেছে। এতে মালিকের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত গাজী পলাশ (৫০) ওই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

 

চুরির বিষয়ে গাজী পলাশের ভাই গাজী শিমুল জানান, সোমবার রাত একটার দিকে তার ভাই গোয়ালঘর দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা একটি গাভী, দুটি বাছুর ও দুটি ছাগল নিয়ে গেছে। চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।

 

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com