• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বনবিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

 

জানা যায়, বাজারের ব্যবসায়ী হারুন সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় করেন। পরে বনবিভাগকে খবর দিলে বনকর্মীরা সিপিজি সদস্যদের সহায়তায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

 

স্থানীয়দের ধারণা, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসে। বাজার এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি বলেও জানান তারা।

 

বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেটিকে সুন্দরবনের উপযোগী নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

 

তিনি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।
বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ, সিপিজি সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com