• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস

সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬

শ্যামনগরে সংযোগ সড়ক না থাকায় টেংরাখালী দাউদ গাজীর বাড়ির সামনে সিমানার খালের ওপর নির্মিত পাকা সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সংযোগ সড়কের অভাবে পাঁচ থেকে ছয় গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা প্রতিদিন নানা ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের মই দিয়ে সেতুর উপরে উঠে খাল পার হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, সেতু নির্মাণের পর গ্রামবাসী অনেক আনন্দিত হয়েছিলেন। কিন্তু সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় গ্রামবাসীর সেই আনন্দ বেদনায় পরিণত হয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে দাউদ গাজীর বাড়ির সামনে সিমানার খালের ওপরে নির্মিত হয়েছে প্রায় ৩৩ লাখ টাকার সেতুটি নির্মাণ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজ ,সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, টেংরাখালী গ্রামের রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। প্রায় এক মাস আগেই সেতুটির নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু পার হতে দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি পানিবেষ্টিত হয়ে পড়ে আছে।

 

ফলে প্বার্শেখালী, মিরগাং, কালিঞ্চী, ঠাকুরঘেরী, টেংরাখালী, গ্রামের বাসিন্দারা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। শিক্ষার্থীরা বাঁশের সাঁকো ভয়ে ভয়ে বই-খাতা,নিয়ে পার হচ্ছে।

 

টেংরাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজী বলেন, ‘সেতু করছে, কিন্তু সেতু পার হওয়ার কোনো রাস্তা নাই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে, মোহাম্মদ গাজী আক্ষেপ করে আরো বলেন, এদেকে সেতু করতে গেয়ে ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কেটে নেওয়ার কারণে আমার বসত ঘর ভেঙ্গে খালে চলে গেছে। ঠিকাদার বা পিআইও অফিসকে বললেও কিছু বলছে না আমি এর প্রতিকার চাই।

 

রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ইউএনও, ও পি আইও স্যারকে জানানো হয়েছে তারা সরেজমিনে এসে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

 

মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি টেংরাখালী সীমানার ব্রিজ নতুন নির্মাণ হচ্ছে সেখান থেকে মাটি উত্তোলন করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে এখন সেই ব্রিজের যখন মাটি-ভরাটের জন্য আর মাটি পাওয়া যাচ্ছে না। ব্রিজের দুই মুখ থেকে গভীর করে মাটি নিতে গেলে দুই সীমানার রাস্তাটি ভাঙ্গন লেগে সম্পূর্ণ রাস্তাটি বিলীন হয়ে যায়। এলাকাবাসীর সহ স্থানীয় প্রতিনিধি আমরা এই মাটি বিক্রির ব্রিজের অনিয়মের ও দুই সাইটের রাস্তা নষ্ট হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সীমানার খালের ব্রিজের কাজ শুরু হয় কোনদিন আমাদেরকে অবগত করে নাই ঠিকাদার সাহেব মাটি বিক্রি করেছে এটাও আমাদেরকে জানানো হয়নি আমি সহ দুই গ্রামের সকল জনসাধারণের দাবি সঠিক তদন্ত করে যারা মাটি বিক্রি করেছে তাদের আনা হোক এবং রাস্তার দুই সাইডে পাইলিং দিয়েই রাস্তা তৈরি হোক।

 

শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন বলেন ঠিকাদারকে এ বিষয়ে জানানো হয়েছে একটু বৃষ্টি কমলেই উনি কাজ শুরু করে দেবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com